মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানা ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে বানারীপাড়া থানার এসআই (নিঃ) মোঃ ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নিয়োজিত ছিলেন। রাত ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নলশ্রী এলাকায় মাদক কেনাবেচা চলছে। সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে মোঃ শাকিল বালি (২৮) নামক একজনকেহাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অন্ধকারে তার সহযোগী মোহাম্মদ সজীব মোল্লা কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তারকৃত শাকিল বালি নলশ্রী গ্রামের হাবিব বালির ছেলে। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল মাদক কেনাবেচার কথা স্বীকার করেছেন। পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করেছে।আসামি সজীব মোল্লাকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে আছে বলে জানিয়েছে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।
এছাড়াও ৫ মে (মঙ্গলবার) সকালে উপজেলার সাতবাড়িয়া থেকে মোঃ শাহআলমের ছেলে মোঃ মাসুদ রানাকে ৩ পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশের একটি চৌকস টিম। থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদন্ড প্রধান করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট।

0 Comments