পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রচারণায় তরুণ প্রার্থী সাকিব ইসলাম

মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি ০৫ জুলাই ২০২৬ পাঁচবিবি উপজেলার ২ নং ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রচারণায় সাকিব ইসলাম জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে তরুণ মেম্বার প্রার্থী সাকিব ইসলাম উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সাকিব ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নং ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ সমাজসেবক ও সাংবাদিক মোঃ সাকিব ইসলাম। প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন তিনি। প্রচারণাকালে মোঃ সাকিব ইসলাম বলেন, জনপ্রতিনিধিত্বকে তিনি ক্ষমতার নয়, বরং মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেন। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের পাশে থেকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, ওয়ার্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখা, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নেওয়া, মাদক ও দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে তাঁর অগ্রাধিকার। সাকিব ইসলাম বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। ব্যক্তিগত স্বার্থ নয়, জনকল্যাণই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোট পেলে ৯ নং ওয়ার্ডকে একটি আদর্শ, মাদকমুক্ত, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।” এদিকে প্রচারণার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন তিনি। ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছেন। শেষে তিনি বলেন, “উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্বপ্নের ৯ নং ওয়ার্ড গড়ে তুলি।

Post a Comment

0 Comments