Top News

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি নির্বাচনী অফিস ভাংচুর Daily Bogra

 


মোঃ আলী মর্তুজা, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার দলারদরগা বাজারে বিএনপি’র নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের একদল কর্মী এই অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় দলারদরগা বাজারে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর নির্বাচনী প্রচারণার কাজ চলছিল। এসময় হঠাৎ করেই জামায়াত-শিবিরের একদল কর্মী  নির্বাচনী অফিসে হামলা চালায়। তারা অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিল এবং বাইরে টাঙানো ব্যানার-পোস্টার ব্যাপক ভাঙচুর করে।


হামলা প্রতিহত করতে গিয়ে বিএনপির সমর্থকদের সাথে হামলাকারীদের মারামারি হয়েছে। এতে অন্তত ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য স্থানীয় ভাবে।


হামলার খবর পাওয়ার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। বর্তমানে বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় দায়িত্বরত কর্মকর্তারা।


এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

তারা বলেন, "গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। জামায়াত কর্মীদের এই বর্বরোচিত হামলা আমাদের নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। আমরা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"


ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করেছে।

Post a Comment

Previous Post Next Post