Top News

বানারীপাড়ার বাইশারিতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকDailyBogra

 


মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নে বিএনপি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৬ জানুয়ারি(শুক্রবার) সন্ধ্যা ৬ টায় বাইশারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাইশারি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন আপনারা ধানের শীষে ভোট দিবেন।খেয়াল রাখবেন ওই দিন কোনো দল যেন জনগনের ভোটাধিকার কেড়ে নিতে না পারে।এ দেশে লুটপাট ও হামলা মামলার রাজনীতি আর চলবে না।তিনি আরো বলেন এ দেশে ৭১'র স্বাধীনতা বিরোধী একটি চক্র ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।তাদের ক্ষমতায় বসানো যাবে না।তারা বলে তাদের ভোট দিলে জান্নাত পাওয়া যাবে।জান্নাত দেয়ার মালিক মহান আল্লাহ।তাদের সংগঠন বাংলাদেশে আছে কিন্তু কোনো আরব দেশে নাই অথচ তারা ইসলামি দল বলে দাবি করে। বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে বাইশারি ইউনিয়নবাসীর পক্ষ থেকে সন্ধ্যা নদীতে ব্রিজ নির্মানের দাবি প্রস্তাব করা হয়।সে ব্যাপারে সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন যে তিনি ওয়াদাবদ্ধ হতে পারবেন না তবে এপারের মানুষের জীবনমান উন্নয়নে ব্রীজ নির্মান করার চেষ্টা করবো।তিনি আরো বলেন যারা বিএনপি থেকে বের হয়ে গেছে তারা মন দিয়ে বিএনপি অনুসারি ছিলো না বরং সুবিধাভোগী ছিলো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য উজিরপুরের কৃতি সন্তান মোঃ দুলাল হোসেন,প্রধান বক্তা ছিলেন বানারীপাড়া উপজেলার বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলার বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান,সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক,পৌর বিএনপি সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুম সরদার,যুগ্ম সাধারন সম্পাদক কাজী বশির উদ্দিন আহমেদ,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ মিজান ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন তালুকদার,বাইশারি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাওহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন,সদস্য সচিব মোঃ সোহাগ প্রমূখ।উক্ত উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

Post a Comment

Previous Post Next Post