মাইদুল ইসলাম শফিক,বানারীপাড়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২ ফেব্রুয়ারী (রবিবার) বিকাল ৩ টায় সলিয়াবাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল -২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।তিনি বলেন ''কাফনেরতো কোনো পকেট নেই, আসছি একা যাবো একা" তাই জনগনের টাকা মেরে খাওয়ার আমার ইচ্ছা নেই।
তিনি আরো বলেন যে, জনগনের হক নষ্ট করার কোনো চিন্তা তার ছিলো না ভবিষ্যতেও নেই।এছাড়াও তিনি সকলের অধিকারকে নিজ নিজ স্থান থেকে আদায় করে নেয়ার ব্যাপারে তাগিদ দেন।তিনি উপস্থিত সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে যাহাতে সর্বোচ্চ ভোট পড়ে সে ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বুঝাতে বলেছেন।এছাড়াও যাতে কোনো দল ভোট কারচুপি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন।
এ সময় সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ লতিফ সরদারের সভাপতিত্বে সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুর খান, সহ-সভাপতি মোঃ আহসান কবির নান্না হাওলাদার,মাসুম বিল্লাহ সরদার,যুগ্ম সাধারন সম্পাদক কাজী বশির আহমেদ,সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক, এস এম জাহিদুল হক জাহাঙ্গীর,উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা,উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃ ডেইজি বেগম,উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম,শ্রমিকদলের সভাপতি মোঃ ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার,সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার প্রমূখ।

Post a Comment