Top News

চিরিরবন্দরের আলোকডিহিতে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত | Daily Bogra


ডেস্ক রিপোর্টঃ

ক্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কেষ্টহরি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আলোকডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ শাহ্ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান মিয়া। 

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম, আব্দুল মতিন সরকার, আকতার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সরকার দুলু সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post