গোপালপুরে বিএনপির উদ্যোগে পোস্টার-ব্যানার- ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু | Daily Bogra

  


বিশ্বজিৎ চক্রবর্তীঃ

টাঙ্গাইলের গোপালপুরে দলীয় হাই কমান্ডের নির্দেশে উপজেলা বিএনপির উদ্যোগে পোস্টার-ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান,সাবেক উপমন্ত্রী ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) আসনের ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু'র নির্দেশনায় শুক্রবার  (১৯ ডিসেম্বর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

এসময় এ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা বিএনপির সদস্য মারুফ তালুকদার রাহীম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন প্রিন্স, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন,উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ,উপজেলা যুবদলের সদস্য সচিব মো: বদিউজ্জামান রানা, শহর 

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক, সদস্য সচিব খন্দকার হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনছুর রহমান, শহর শ্রমিকদলের সভাপতি খন্দকার জামাল হোসেন জামালী,শহর ছাত্রদলের সভাপতি মো. রোমান আহমেদ সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  ।

Post a Comment

0 Comments