পাঁচবিবিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের পুরস্কার প্রদান

মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি ২৫জুন২০২৬ জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল হাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন তিনি। এ সময় বিতর্ক প্রতিযোগিতার বিচারক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, কমিটির সদস্য মেজবাউল ইসলাম রাজা, জেসমিন সুলতানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments