জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ শুরুDailyBogra

 


 জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রশিক্ষণটির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।  


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, শহিদুল ইসলাম, জয়পুরহাট বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল মোমিনসহ অন্যরা।


মাসুদ রানা প্রধান বলেন, ‘দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে পারলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তুলতেই আমাদের এই উদ্যোগ। ’


​জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ৪০ জন তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

Post a Comment

0 Comments