নির্বিঘ্নে ঈদুল আজহা উদযাপনে পাঁচবিবি উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি :১৮ মে ২০২৬ পবিত্র ঈদুল আজহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সার্বিক জননিরাপত্তা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও নির্বিঘ্ন ঈদ উদযাপন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার সিনিয়র এসআই মোঃ আলমঙ্গীর হোসেন, সীমান্তবর্তী বিভিন্ন বিজিবি ক্যাম্পের কমান্ডারগণ, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার গিরিশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পিআই মোঃ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোছাঃ নাসরিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলি ও সাধারণ সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বক্তারা ঈদ উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, কোরবানির পশু পরিবহন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ঈদের জামাতে শৃঙ্খলা বজায় রাখা, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনগণের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই একটি আনন্দঘন ও নিরাপদ ঈদ উদযাপন সম্ভব বলে মত প্রকাশ করেন বক্তারা।

Post a Comment

0 Comments