Top News

বারহাট্টায় আগুনে ছাই সাত দোকান ক্ষতি প্রায় ২৩ লাখ টাকাDailyBogra

 


ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার আসমা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।৬ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১ টার  এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৬ মার্চ দিবাগত রাত ১১ টার  দিকে হাজিগঞ্জ বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।সেখানে সাত দোকানের মালামাল এবং ঘর সহ প্রায় আনুমানিক ২৩  লাখ টাকার মত ক্ষতি হয়েছে।তবে আগুন লাগার কারণ জানা যায়নি।


অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে সোলাইমানের চা ও মনোহারী দোকান,রহুল আমিনের হোমিও দোকান,শাহজাহানের মনোহারী দোকান, শ্যামল রবি দাসের সেলুন,সরল ওষুধের দোকান,দুলালের ওষুধের দোকান, নিজাম উদ্দিনের হার্ডওয়্যারের দোকান।



স্থানীয়রা জানান, বাজার এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।


আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান প্রশাসক হিসাবে হাজীগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যাক্তি বর্গকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্দিষ্ট ফরমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে। তারা আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে।তিনি আরো জানান আগুনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে  বিস্তারিত অবগত করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post