পঞ্চগড়ে ইজারাদার কে হুমকি | Daily Bogra

 


পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলামঃ

পঞ্চগড় সদর ৮ নং ধাক্কামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আমতলা গ্রামের ইজারাদার  কে টোল আদায়ে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ই মার্চ) এই বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের অভিযোগ দিয়েছেন। ঘটনা  স্থলে গিয়ে জানা যায়, ইজারাদার মো, মিলন হোসেন,তিনি বলেন, ৮ নং ধাক্কামারা ইউনিয়ন পরিষদ হইতে আমতলা ১ নং ওয়ার্ড হইতে ব্যারিস্টার বাজার পর্যন্ত, পাথর, বালু ও অন্যান্য দ্রব্যাদি পরিবহনের ওপর ব্যবসা কর আদায় ১ বছরের জন্য সরকারি নিয়ম-নীতি মেনে এই ইজারা আমি পেয়েছি । 

কাজী ফার্ম গ্রুপের মুরগি ও লিটার এর গাড়িগুলো যে বের হয়, গাড়ি প্রতি ১৫০ টাকা হারে রশিদের মাধ্যমে টোল আদায় করি। গাড়ি কিছুদুর যাওয়ার পরে  অসাধু কিছু ব্যক্তিবর্গ গাড়ি আটকায়া আমাদের ১৫০ টাকার স্লিপে ৫০০ থেকে ৭০০ টাকা বসাইয়া ছবি তুলে আমাকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। তিনি আরো বলেন,আমার  ইজারাটা  বাতিল করার জন্য কতিপয় কিছু মানুষ উঠে পড়ে লাগছে। বর্তমান এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সহযোগিতা  কামনা করেন।

Post a Comment

0 Comments