মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুপস্থিত দেখিয়ে ২৬৩ জন শ্রমিকের হাজিরা বেতন কর্তনসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়ন-এর নেতাকর্মীরা। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় পৌরসভার প্রধান কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ-সভাপতি সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিককে অনুপস্থিত দেখিয়ে তাদের হাজিরা ভাতা প্রদান করা হয়নি। তারা অবিলম্বে ওই দিনের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। পাশাপাশি বর্তমান দৈনিক হাজিরা ৩৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ, কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করার দাবি তোলেন।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন।
এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিকদের মানববন্ধনের বিষয়টি তিনি অবগত আছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি জানান, ১২ তারিখ সরকারি ছুটি থাকায় শ্রমিকদের কাছ থেকে কোনো কাজ নেওয়া হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দেওয়া হয়নি, ফলে দাবিগুলোর বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
শ্রমিকদের দাবি ও প্রশাসনের অবস্থান নিয়ে পৌর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন সাধারণ

0 Comments