Top News

জনগণের টাকা যেনো আমার পেটে না ঢোকে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য, ফজলুর রহমান সাইদDailyBogra

 









মোঃ জাহিদুল ইসলাম, 

জয়পুরহাট জেলা প্রতিনিধি: 

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

 জনগণের  টাকা যেনো আমার পেটে না ঢোকে। আমি আমানতের খেয়ানত করবো না, ইনশাআল্লাহ। — এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ গ্রাম কুজিশহরে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতা ভোগের মাধ্যম নয়; বরং এটি একটি পবিত্র আমানত। জনগণ যে দায়িত্ব দিয়েছেন, তা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি দেন তিনি। “জনগণের একটি টাকাও যেন অপচয় বা আত্মসাৎ না হয়, সে বিষয়ে আমি কঠোর অবস্থানে থাকবো,” — বলেন তিনি।

দুর্নীতিকে দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে এমপি সাইদ বলেন, সমাজ থেকে দুর্নীতির সংস্কৃতি দূর করতে হলে প্রথমেই ব্যক্তিগত সততার চর্চা প্রয়োজন। “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের অধিকার রক্ষা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করবো না,” — যোগ করেন তিনি।

এসময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। গ্রাম থেকে শুরু করে পুরো জয়পুরহাট-১ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post