Top News

বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড | Daily Bogra

 


বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রচারনায় ব্যবহৃত গাড়ির মালিককে নির্বাচনী আচরণবিধি লংঘন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ১৭ ধারা লঙ্গনের দায়ে ২৭ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনিব ।

৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনবিহীন নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি ইলেকট্রোলাইট বাহন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বাহনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনিব জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় অর্থাৎ বিকাল ২টার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাহনটি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য তারা সকাল ১০ টার দিকে নির্বাচনী আচরণবিধি না মেনে পৌরসভার মূল পয়েন্ট বাসস্ট্যান্ডে উচ্চ শব্দে বরিশাল -২ আসনের জামায়াতে ইসলামির প্রাথীর নির্বাচনী প্রচারনা চালানোর সময় গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post