উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁ সদর উপজেলায় পুলিশের অভিযানে ৮৬ পিস ইয়া*বাসহ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার লেলিন, রুবেল, নয়ন ও শরীফা বেগম। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮৬ পিস ইয়া*বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদ*কসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মা*দক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদ*কের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁ #

Post a Comment