রাজারহাটে ‘পথের আলো’দুইশতাধিক পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণDailyBogra

 


রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শীতের কাপড়ে উষ্ণতা আর মানবিকতার পরশ পেলেন কুড়িগ্রামের রাজারহাটের অসহায় মানুষরা। স্থানীয় সামাজিক সংগঠন ‘পথের আলো’-র উদ্যোগে শুক্রবার বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে দুই শতাধিক দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির পাঁচ বছরের ধারাবাহিক মানবিক এই কার্যক্রম এবারও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ইউ. ট্রাভেল এন্ড টুরস-এর প্রোপ্রাইটর মোঃ নুর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদার লাভ এয়ার ট্রাভেল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাহিন মিয়া, ফ্লাই কাবা বিডি-র ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল্লাহ আখির এবং রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী।



‘পথের আলো’ সংগঠনের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বসুনিয়া সুইট এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মজনু সরকার, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুর রউফ, মোঃ শোয়েব মিয়া, মোঃ জহিরুল ইসলাম,মাহাবুব রহমান, মোঃ লিয়ন মিয়া ও মোঃ রুবেল মিয়াসহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।

শীতবস্ত্র হাতে পেয়ে উপকারভোগী অনেকেই সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন মানবিক কাজ আগামীতেও চলুক—এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, রাজারহাটে দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা তৈরিতে ‘পথের আলো’ নীরবে কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে, যা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Post a Comment

0 Comments