Top News

নির্বাচনকে বির্তক করার জন্য অপপ্রচার চালাতে পারে তবে জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না- ডাঃ জাহিদ Daily Bogra

 


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সকল বির্তকের উর্ধে উঠে অবাধ ও সুষ্ঠ করার জন্য কাজ করতে হবে। কেউ আবার এই নির্বাচনকে বির্তক করার জন্য অপপ্রচার চালাতে পারে। জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ডা এজেডএম জাহিদ হোসেন।

আজ সোমবার দুপুরে হিলির ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রতিপক্ষে দলের প্রার্থী রাজনৈতিক পরিবেশ ক্ষুন্ন করার চেষ্টা করছে এছাড়াও তারা রঙিন ব্যানার ঝুলিয়েছে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে তারপরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এরপরও তারা বলছে আমরাই না কি নির্বাচনি আচারন বিধি লঙ্ঘন করতেছি। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর  উপজেলা বিএনপির মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post