ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) : দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নেত্রকোনার বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ জানুয়ারী রবিবার উপজেলার সদর ইউনিয়নের কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইকুল আরেফিন খান।উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কৌশিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দূর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ইব্রাহিম খলিল,বারহাট্টা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরমিন আক্তার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য দেন কিশলয় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান খান।

Post a Comment