মোঃ জাহিদুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জিনা আফরোজের শুভ দশম জন্মদিন। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সন্ধ্যায় জয়পুরহাট জেলার ইরাকনগরে নিজ বাসভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই জন্মদিন উৎসব অনুষ্ঠিত হয়।
জন্মদিনের অনুষ্ঠানে আত্মীয়স্বজনের পাশাপাশি এলাকার প্রতিবেশী শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন। শিশুদের হাসি-আনন্দ, উচ্ছ্বাস ও কোলাহলে পুরো অনুষ্ঠানস্থলটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দে মুখর।
দশ বছর আগে এই দিনে মায়ের কোল আলো করে পৃথিবীতে আসে জিনা আফরোজ। তার আগমনে পরিবারে আনন্দের নতুন মাত্রা যোগ হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা, শিশুদের জন্য বিশেষ আপ্যায়ন এবং নানা আনন্দঘন মুহূর্ত ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে জিনা আফরোজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। একই সঙ্গে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরাও তার মঙ্গল ও সফল জীবন কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানান।

0 Comments