বানারীপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ | Daily Bogra

 


বানারীপাড়া প্রতিনিধি,

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাহ্মনবাড়ি গ্রামের যুবক সঞ্জিব রায় অনুপ গত ২৩ জুলাই (বৃহস্পতিবার)একটি ফেসবুক পোস্টের কমেন্ট মহানবী হযরত মুহাম্মদ (সঃ)'কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগন তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মিলিত।জানা গেছে ওই যুবক গত বৃহস্পতিবার ফেসবুক পোস্টে কমেন্ট করার পরে এলাকার লোকজন তাকে ধরে গলায় জুতার মালা পরিয়ে এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরিয়ে ভুল স্বীকার করিয়ে ছেড়ে দেয়।গলায় মালা পড়ানোর একটি ভিডিও অন্য একটি ফেসবুক প্রোফাইলে আপলোড করা হলে উপজেলার বিভিন্ন স্থানের ফেসবুক ব্যবহারকারীরা সে ভিডিও ডাউনলোড করে নিজ নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে থাকলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে।এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।উপজেলার বিভিন্ন স্থানের মুসল্লিরা শুক্রবার পবিত্র জুমার নামাজের পরে কটুক্তির প্রতিবাদ করেন।

২৫ জুলাই (শনিবার)আসরের নামাজের পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা বানারীপাড়া ফেরিঘাটে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হন।পরে তারা বানারীপাড়া থানার সামনে সঞ্জীব রায়  অনুপের গ্রেপ্তার দাবিতে অবস্থান করেন। বানারীপাড়া থানার গেটের সামনে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত এসপি মোঃ অলিউল হাসান তাদেরকে আশ্বস্ত করে বলেন  যে,কটুক্তির কারীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সে আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছে পুলিশ।তিনি বিক্ষোভকারী মুসল্লিদের উদ্দেশ্যে আরও বলেন যত দ্রুত সম্ভব কটুক্তিকারীকে গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে আইনগত অবস্থা নেয়া হবে।এ সময় তিনি বিক্ষোভকারীদেরকে পুলিশের উপর বিশ্বাস রাখতে আহ্বান জানান এবং তাদেরকে শান্ত থাকতে অনুরোধ করেন।

বিক্ষোভ সমাবেশে কটুক্তিকারীর শাস্তির দাবিতে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলার আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদের খতিব মোঃ ইলিয়াস হোসাইন,বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আতিকুল ইসলাম।

এছাড়াও বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান অত্র উপজেলায় যাহাতে কোন অরাজক পরিবেশ সৃষ্টি না হয় সে ব্যাপারে বানারীপাড়া থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও তিনি বানারীপাড়া উপজেলার সকল জনগণকে এ ব্যাপারে শান্ত থাকার আহ্বান জানান।

Post a Comment

0 Comments