বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
'লোকসংস্কৃতি আমাদের জাতিসত্তার প্রতীক'-এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে লোকসংস্কৃতি গবেষণা পরিষদ-এর আত্মপ্রকাশ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ জুন) লোকসংস্কৃতি গবেষণা পরিষদের সভাপতি বিশিষ্ট লোকসাহিত্যিক প্রফেসর ড. মো: আব্দুল করিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ৭০ দশকের অন্যতম কবি মাহমুদ কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট কবি ও গবেষক ড.এবিএম শহিদুল ইসলাম (শহিদ আজাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. শফিক ইমতিয়াজ, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু তাহের ও সময়ের সাহিত্যকণ্ঠ-পত্রিকার সম্পাদক কবি আযাদ কামাল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বকাল পরিষদের সভাপতি মো: নুরুল ইসলাম বাদল, কবি অনীক রহমান বুলবুল ও ড. আলী রেজা ।স্বাগত বক্তব্য রাখেন লোকসংস্কৃতি গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ও গবেষক মামুন তরফদার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী এম.এ হাশেম, দীপক পাল ও স্কুল শিক্ষার্থী সুধা মালঞ্চ । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লোকসংস্কৃতি গবেষণা পরিষদের সহ-সভাপতি তালুকদার লাভলী।

0 Comments