মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি ৬ জুন২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, প্রয়াত নেতাকর্মীদের মরণোত্তর সম্মাননা প্রদান এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক।
বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অবদান দল কখনও ভুলে যায় না। প্রয়াত নেতাদের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা বিএনপির সদস্য আলী আহসান মুক্তা এবং জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বাগজানা ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরিবারের সদস্যরা এ সম্মাননা গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে পড়েন। নেতারা বলেন, দলের জন্য নিবেদিতপ্রাণ প্রয়াত নেতাকর্মীদের অবদান স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে নেতাকর্মীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাগজানা ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা।

0 Comments