মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি: ৩ জুন২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশ সম্প্রতি একটি বড় অভিযানের মাধ্যমে ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা এলাকার বিভিন্ন বয়সী মানুষের মধ্যে মাদক সরবরাহ করছিল। বিশেষ করে যুবক এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের মধ্যে তাদের অবৈধ কার্যক্রম চলে আসছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়ার এলাকার মোঃ নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মোঃ তামিম, শ্রী অনন্ত, নজরুল ও মাহবুব আলম।
পাঁচবিবি থানার ওসির দিক নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন সিনিয়র এসআই মোঃ আসাদ, মোঃ শরিফুল হোসেন, মোঃ গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, এ এস আই মোঃ হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিনসহ অন্যান্য সহকর্মীরা।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আমাদের থানায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে।”
স্থানীয়দের মতে, পুলিশের এই অভিযান এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকলে এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে।

0 Comments