জয়পুরহাটে ‘প্রেক্ষিত জাপান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনে গুরুত্বারোপ

মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি: ২ মে, ২০২৬


 জয়পুরহাট জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ‘প্রেক্ষিত জাপান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী এবং সুধীজন অংশ নেন। সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। বিশেষ করে জাপানের মতো উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা এবং জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ। সেমিনারে জানানো হয়, দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জাপানি ভাষা কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জয়পুরহাট টিটিসি থেকে জাপানি ভাষা প্রশিক্ষণ গ্রহণ করে ইতোমধ্যে অনেকেই কর্মসংস্থানের জন্য জাপানে পাড়ি জমিয়েছেন। বক্তারা বলেন, এটি সরকারের একটি ইতিবাচক ও সময়োপযোগী কর্মসংস্থান উদ্যোগ, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধি ও বৈদেশিক কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।

Post a Comment

0 Comments