জয়পুরহাটে ক্যান্সার-কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৩০ রোগীর মাঝে ৬৫ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ



মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি: ২ মে, ২০২৬

জয়পুরহাটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় রোগীদের মাঝে সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২ মে) বেলা ১১টায় জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, সরকার অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই সরকারের অন্যতম অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মোট ১৩০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার সরকারি অনুদানের চেক প্রদান করা হয়।
চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় মানুষদের নতুন করে বাঁচার আশা জোগায়।

Post a Comment

0 Comments