মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধি ০৭ মে ২০২৬
জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১১টায় শহরের বৈরাগী মোড়ে সংস্থার নতুন কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার সেক্রেটারি বাণী ইসরাইলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জাকারিয়া মণ্ডল শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সভাপতি নুর-ই আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স-সোলজার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; বরং দেশের উন্নয়নের অংশীদার।”
তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ বৃদ্ধি করতে আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ওমর আলী বাবু বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে দুইজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে লাল-সবুজ প্রতিবন্ধী সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়।

0 Comments