মোঃ জজ মিয়া (কিশোরগঞ্জ) জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসন এবং উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি শরীফ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল ও মোহাম্মদ শহিদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পল্টুসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোঃ জজ মিয়া,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
মোবাইলঃ ০১৭১১৩৯৯৫১৭।

0 Comments