মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:
১মে ২০২৬
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) উপলক্ষে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শুরুতে জয়পুরহাট চিনিকলের অস্থায়ী ইউনিয়ন ভবনের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা এবং শ্রমিক- কর্মচারী নেতৃবৃন্দ।
পরে মহান মে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জয়পুরহাট চিনিকলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন ভবনের সামনে এসে শেষ হয়। র্যালিতে শ্রমিক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে অস্থায়ী ইউনিয়ন ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা, জিএম প্রশাসন মোঃ হাবিবুর রহমান, জিএম কারখানা আব্দুর রাজ্জাক, জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি, মোঃ আলী আকতার, সাধারণ সম্পাদক, মোঃ জায়েদ হোসেন, ও সাধারণ সম্পাদক,বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ।
এছাড়াও ইউনিয়নের নেতৃবৃন্দ, জয়পুরহাট চিনিকলের বিভিন্ন স্তরের শ্রমিক-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্ল্যা বলেন, “শ্রমিকরাই শিল্পের প্রাণ। তাদের পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। মহান মে দিবস আমাদের সেই চেতনাকেই নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।”
তিনি আরও বলেন, শ্রমিক ও ব্যবস্থাপনার পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমেই জয়পুরহাট চিনিকল আরও এগিয়ে যাবে এবং দেশের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 Comments