Top News

জয়পুরহাটে উন্নত ফল ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্DailyBogra

 



মোঃ জাহিদুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলা উন্নত ফল ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও গোলজার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি লিটন সরদার, কোষাধ্যক্ষ আকবর আলী, সদস্য শাহিন আলম ও বিপ্লব হোসেন। সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রতন সাহা এবং সমিতির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জয়পুরহাট জেলার সকল ফল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। তিনি ফল ব্যবসায়ীদের স্থায়ী দোকান বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন রমজান মাসকে সামনে রেখে জয়পুরহাটে মানসম্মত ও পর্যাপ্ত ফল সরবরাহ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সমিতি পরিচালনার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন এবং সমাধানের বিষয়ে মতবিনিময় করেন।

Post a Comment

Previous Post Next Post