মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু'র ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৩১ জানুয়ারি শনিবার বিকাল তিনটায় প্রধান অতিথি হিসেবে ধানের শীষের সমর্থকদের সাথে তিনি এ উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।এ সময়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ধারন করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয় অর্জন করলে হিন্দু-মুসলিম সকলে মিলেমিশে থাকবে।হিন্দুদের উপর কেউ আঘাত করলে তাকে বিএনপি কঠোর হস্তে দমন করবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন নির্বাচনী কেন্দ্র পাহারা দেয়ার ব্যাপারে নেতাকর্মীদের কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। যাহাতে অতীতের মতো কোনো দল আর ভোট কারচুপি করতে না পারে।
এছাড়াও তিনি ধানের শীষের সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।চাখার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মজিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এলিন জামান হক, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা,উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার।এছাড়াও অনন্যদের মধ্য উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার বিএনপির সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান,সাংগাঠনিক সম্পাদক রুহুল আমীন মল্লিক,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ মিজান ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃ ডেইজি বেগম, চাখার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ পারভেজ, সাংগাঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন,চাখার ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান প্রমূখ।

Post a Comment