-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরের বিআরডিবি মাঠ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সকলের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের এই স্বাধীন বাংলাদেশ। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment