সারাদেশের ন্যায় গোপালপুরেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনDailyBogra

 


-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি 


সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনামুই গ্রামের  ৬৩৩ জন নারী উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।


বুধবার (১৭ জুন ) গোপালপুর উপজেলার স্থানীয় সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণের এই কার্যক্রম আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব  তারেক রহমান। 

গোপালপুরে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম পিন্টু। 

আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো: খাসনবিশ,

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো: শামসুল আলম সরকার, মো: তৌহিদুর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নবাব আলী, উপজেলা সমাজসেবা অফিসার মো: একলাছ মিয়া,উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল , উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments