রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানDailyBogra

 


মাহিদুল ইসলাম ফরহাদ ,

​চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি:


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৮ মে ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:

​প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ।

​এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁপাইনবাবগঞ্জ।

​বক্তারা বিশ্বকবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং বর্তমান সময়ে রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে রবীন্দ্রসংগীত ও নৃত্যের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করা হয়।


​অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments