
মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি:৭ মে ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন উপস্থিত সকলের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলী ও সাধারণ সম্পাদক সজল কুমার দাস, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এছাড়াও সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে পাঁচবিবি উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে প্রশাসনের সঙ্গে জনগণের সুসম্পর্ক বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
0 Comments