আব্দুস সামাদঃ
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব-৬ এর এএসপি মেহেদী ইমরান সিদ্দিকীর নেতৃত্বে কাশিপুর ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Post a Comment