Top News

কুড়িগ্রাম বিদ্যানন্দের ডাংরারহাট আজিজিয়া মাদ্রাসা মাঠে প্রয়াত দুই নেতার স্মরণে দোয়া ও ঈদ উপহার বিতরণ | Daily Bogra

 


রতন রায়,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসা মাঠে ১৯-৩-২০২৬ ইং তারিখে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পাঁচশত দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ অসীম জামায়েল রুশো চৌধুরীর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করেন।দোয়া পরিচালনা করেন ডাংরারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের।দোয়া শেষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করেন সোহেল হোসাইন কায়কোবাদ।

ইফতার সামগ্রিকের মধ্যে ছিলো সেমাই,চিনি,মুড়ি,কাচু বাদাম,সাবান সহ মোট ৯টি পন্য।

পাঁচশতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রিক বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় সভার প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ কে হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি তার দলের কোন নেতাকর্মী সাধারণ মানুষ কে হয়রানি করে বা তাদের বিরুদ্ধে কোন রকম অভিযোগ পাওয়া যায় তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।তার এই বক্তব্যে উপস্থিত সকলেই হাত তালি দিয়ে তাকে পুর্ন সমর্থন জানান।

এছাড়াও কুড়িগ্রাম জেলার প্রত্যেকটি গ্রামে তার সরকারের উন্নয়ন কর্মকার্ন্ডের অংশ হিসেবে সেই উন্নয়ন কর্মকান্ড পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আশরাফুল হক রুবেল, উপজেলা বিএনপির আহব্বায়ক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রুম্মান হোসেন রোমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম ।

 সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুশো চৌধুরী।

Post a Comment

Previous Post Next Post