Top News

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন হাজী আইয়ুব আলীDailyBogra

 



মোঃ তারেক রহমান, 

শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ



পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পরিচিত মুখ, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য এবং শাহজাদপুর পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্য আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।

তিনি সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, পবিত্র এই মাস আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও দানশীলতার মানসিকতা জাগ্রত করুক। সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

হাজী আইয়ুব আলী দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান।

Post a Comment

Previous Post Next Post