জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টার,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তপাড় ধরঞ্জীতে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষ মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি জনসভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।
ইউনিয়ন বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ জনসভাটি সঞ্চালনা করেন এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, সাবেক উপজেলা যুবদল সম্পাদক আবু সাঈদ আহমেদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মাহফুজার রহমান, সাবেক সম্পাদক মজিবর রহমান, কবির হোসেন মেম্বার, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন হোসেন প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরান মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সালেহ মুছা (মুন্না), উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ আপেল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হক ও সম্পাদক মোঃ লাদেন হোসেন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment