Top News

তিন দিনের মাথায় আসামী গ্রেফতার | Daily Bogra

 


মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব বিরোধের জের ধরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন দিনের মাথায় আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণ ষপাড়া গ্রামে মনোয়ার হোসেন, মানিক মিয়া, সেরাজুল ইসলাম, মোহাররম প্রামাণিক ও মফিজ প্রামাণিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং নগদ ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

থানা পুলিশ জানায়, ঘটনার তিন দিনের মাথায় অভিযান চালিয়ে এ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Post a Comment

Previous Post Next Post