বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি " -এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উৎযাপিত হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে জেলা সরকারি গণ গ্লন্থাগারের আয়োজনে টাঙ্গাইল জেলা গণ গ্রন্থাগার মিলনায়তনে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
এতে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান শামীম আরা সুবর্না । জেলা গণ-গ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলার কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন । এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন " সময়ের সাহিত্য কন্ঠ "এর সম্পাদক ও দৈনিক টাঙ্গাইল সমাচারের সম্পাদকীয় উপদেষ্টা কবি আযাদ কামাল , কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন । প্রধান আলোচক খন্দকার নিপুণ হোসাইন বলেন, " আমাদের সকলেরই উচিত বাংলা ভাষার প্রতি বিশেষ যত্ন নেওয়া । বাংলা ভাষার প্রতিটি শব্দের সঠিক ব্যবহার করতে হবে । পৃথিবীতে যে কয়েকটি ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা অন্যতম । একসময় পৃথিবী থেকে হাতে গোনা কয়েকটি ভাষা বাদে সকল ভাষার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে । কিন্তু ইংরেজি, স্পেনিশ, ফরাসি, আরবি, হিন্দি এসব ভাষার সাথে বাংলা ভাষাও টিকে থাকবে । তাই আমাদের বাংলা ভাষার গুরুত্ব বুঝতে হবে এবং এই ভাষাকে ভালোবাসতে হবে "।
কবি আযাদ কামাল বলেন, " একটি ভাষা একটি জাতির অস্তিত্বকে ও ঐতিহ্যকে সংরক্ষণ করে থাকে । আমাদের বাংলা ভাষাও অনুরূপ । এই ভাষার একটি ঐতিহ্য আছে একটি জাতিসত্বা আছে একটি ইতিহাস রয়েছে । যাদের রক্তের বিনিময়ে আমার বাংলা ভাষাকে রক্ষা করতে পেরেছি তাদের রুহের মাগফেরাত কামনা করছি " । সভাপতির বক্তব্যে শামীম আরা সুবর্না বলেন, " ভাষা আন্দোলনের যে চেতনা কেবল ভাষার মর্যাদা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ছিলো আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গনতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম । আসুন আমরা এই মহান শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনসহ সঠিক চর্চা নিশ্চিত করি " ।

Post a Comment