Top News

পাঁচবিবি পৌরসভায় মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণ শালা ডাস্টবিনে পরিণত | Daily Bogra

 


এস এম শামীম হোসেনঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভায় ২০২২ সালের ১৮ই এপ্রিল জাতির গৌরবময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ইতিহাসের 

সংরক্ষণশালা পাঁচবিবি পৌরসভার তৃতীয় তলায় সাবেক প্রশাসক আব্দুল কাদের বেপারীর সহযোগিতায় , ২০২২ সালের ১০ই মে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান 

পাঁচবিবি মুক্তিযোদ্ধা জাদুঘর এবং সংরক্ষণশানার উদ্বোধন করেন। 

১৯৭১ সালের জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিভিন্ন ছবি মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের বই, মুক্তিযুদ্ধের ব্যবহার করা আসবাবপত্র , মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করে ওখানে দেখভাল করার জন্য একজন পৌর কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এলাকার সাধারণ মানুষ এবং ছাত্র-ছাত্রী সকলেই যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনে রাখতে পারে এবং মুক্তিযুদ্ধকে লালন করতে পারে এজন্যই তৎকালীন সময় ৫বিবি পৌরসভা মুক্তিযুদ্ধ জাদুঘর এবং সংরক্ষণশালা নির্মাণ করেন। 

পৌরসভা নির্বাহী প্রকৌশলী এবং ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হকের দায়িত্ব অবহেলার কারণে এবং স্বেচ্ছাচারিতায় , অনিয়মের কারণে মুক্তিযুদ্ধ শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র জাদুঘর উল্লেখ করে ডাস্টবিনে পরিণত করে রেখেছে। 

পৌরসভার তৃতীয় তলায় জাদুঘরে সরজমিনে গিয়ে দেখা যায় , মুক্তিযোদ্ধা শব্দটি বাদ দিয়ে জাদুঘরটি ময়লা আবর্জনায় ভরপুর করে রেখেছে। 

এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু মনে করেন , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা 

এখনো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের দ্বারাই এই কাজটি করা সম্ভব হয়েছে। তদন্তপূর্বক এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু সাংবাদিকদের বলেন , স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে, মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে শুধুমাত্র পৌর জাদুঘর লেখাটি এটি একটি গভীর ষড়যন্ত্র, মুক্তিযোদ্ধাদের অপমান করে এই ষড়যন্ত্রে যারা লিপ্ত ,

 তদন্ত  করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা

জোবাইদুল হক নিয়মিত অফিস না করার কারণে অনেক পৌর কর্মচারীরা  নিয়মিত অফিসে আসেন না, 

পৌরসভার জোবাইদুল হকের স্বেচ্ছাচারিতায় পৌরবাসী সেবা থেকে বঞ্চিত। এছাড়াও নিয়মিত অফিস না করার কারণে পৌর কর্মচারীরা নিয়মিত  বেতন থেকে বঞ্চিত ।

এ বিষয়ে পৌর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হলে তিনি জানান, মুক্তিযুদ্ধ জাদুঘর টি ঠিক করে দেওয়া হবে।

নিয়মিত অফিস না করার বিষয় জিজ্ঞেস করলে এড়িয়ে যান।

এ বিষয়ে ৫বিবি পৌর প্রশাসক উপজেলা  সুযোগ্য নির্বাহী অফিসার সেলিম আহমেদ সাংবাদিকদের বলেন 

খুব শীঘ্রই সুন্দর করে এবং সংস্কার করে মুক্তিযুদ্ধ জাদুঘর টি ঠিক করা হবে।

Post a Comment

Previous Post Next Post