মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।তারা ভোটারদের কাছে গিয়ে ৭১'র স্বাধীনতায় বিশ্বাসী ও ২৪'র ফ্যাসিস্ট বিরোধী গনঅভ্যূত্থানে প্রধান ভূমিকা পালনকারী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ও এর প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তার স্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাদের তিন জনেরই এ দেশের প্রতি ত্যাগ ও ভালোবাসার কথা জানান দিচ্ছেন।
তারা ভোটারদের বুঝাচ্ছেন যে, বিএনপি দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল।অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ ও দেশের জনগনের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলো।বিএনপি যদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারে তাহলে জনগনের জান ও মালের নিরাপত্তা প্রদানসহ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবে।তারা আরো বুঝাচ্ছেন যে, বিএনপি ক্ষমতায় গেলে এ দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দিবে না।
এছাড়াও তারা বরিশাল -২ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু সম্পর্কে বর্ননা দিচ্ছেন।বানারীপাড়া- উজিরপুরের জনগনের গনমানুষের নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বিগত তিন দশক ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন।বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েও দলকে হাতছাড়া না করে কঠোরভাবে আকড়ে ধরে সুসজ্জিত রেখেছেন।তিনি উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ,গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ,জল্লা ডিগ্রি কলেজসহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও সামাজিক প্রতিষ্ঠান নিজের অর্থায়নে গড়ে তুলেছেন।তার গাড়ি, বাড়ি ও অর্থ সবই আছে।তিনি আর্থিক ক্ষুধায় ক্ষুদার্ত ব্যক্তি নন।
আসন্ন নির্বাচনে তিনি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে বিজয়ী হয়ে এমপি হন তাহলে বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় অবিস্মরণীয় উন্নতিতে অবদান রাখতে পারবেন।এ কথাগুলো নেতাকর্মীরা সাধারন ভোটারদের বুঝাচ্ছেন এবং বুঝাতে সক্ষম হচ্ছেন।সাধারন ভোটারদের দরজায় ভোট চাইতে গিয়ে বানারীপাড়া উপজেলার বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া,সিনিয়র সহ-সভাপতি মোঃ মনজুর খান,সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর খান, কাজী বশির উদ্দিন আহমেদ,সাংগাঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন মল্লিক, মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,পৌর বিএনপির সভাপতি মোঃ ইমরান হোসেন,সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম,সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারন সম্পাদক রিয়াজ ফকির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রিপন, ফারুক হোসেন মল্লিক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব মোঃ তোফায়েল আহমেদ তপন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃ ডেইজি বেগম,পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সজল খান,সদস্য সচিব জাহিন খালাসি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ ফকির,সদস্য সচিব মোঃ তাওহিদুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সাধারন সম্পাদক মোঃ আঃ সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা দ্বারে দ্বারে যাচ্ছেন।

Post a Comment