ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা বারহাট্টা উপজেলা সিংধা ইউনিয়ন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারহাট্টা উপজেলার ৬ নং সিংধা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের অত্যন্ত পরিচিত ও আপনজন— এস এম শফিকুর রহমান। উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে,আপনাদের পাশেএকটি আধুনিক, সেবামূলক এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হওয়া মানে শাসক হওয়া নয়, বরং জনগণের সেবক হওয়া।
স্বচ্ছতা ও জবাবদিহিতা:ইউনিয়নের প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখা।শিক্ষার উন্নয়ন:মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন।যুবকদের প্রতি বিশেষ নজর: অনেক যুবক আছে যারা বেকার যার ফলে বিভিন্ন ভাবে বাজে নেশার সাথে জরিয়ে পরছে সে সকল যুবকদের নেশা থেকে ফেরাতে বিভিন্ন খেলার প্রতি আকর্ষণ তৈরি করা এবং আত্মকর্মসংস্থানের জন্য সরকারী/বেসরকারি ভাবে তাদের পাশে থাকা।স্বাস্থ্যসেবা:সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
কৃষকের উন্নয়ন:কৃষক এই দেশের সম্পদ, কৃষকরা যাতে তাদের প্রাপ্য সরকারী কৃষি পন্য যেমন: বীজ, সার অন্যআন্য সরঞ্জাম যে গুলো সরকারী ভাবে বিতরন হয় তা যেন উক্ত ইউনিয়ন এর মানুষ খুব সহজে পায় তার নজরদারি বৃদ্ধি করা।অবকাঠামো:রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন।অসহায়দের পাশে: সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপ্যদের কাছে পৌঁছে দেওয়া।
আসুন, আমরা সবাই মিলে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সিংধা ইউনিয়ন গড়ে তুলি। আপনার একটি মূল্যবান ভোট ও দোয়া বদলে দিতে পারে আমাদের ইউনিয়নের ভবিষ্যৎ।৬ নং সিংধা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।প্রচারে: শফিকুর রহমান শফিক এর সমর্থকবৃন্দ।

0 Comments